সিসিআইঅ্যান্ডই কর্মকর্তা ও অংশীজনদের জন্য বিএসডব্লিউ-এর রোল-বেসড প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন
বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) পোর্টাল বিষয়ক রোল-বেসড প্রশিক্ষণ ০৯–১০ জুন ২০২৬ তারিখে ঢাকার আগারগাঁওস্থ বিসিসি ভবনে সফলভাবে অনুষ্ঠিত হয়। প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর (CCI&E)-এর কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনসহ মোট ২০ জন অংশগ্রহণকারী এ প্রশিক্ষণে অংশ নেন।প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) সিস্টেম সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং বাণিজ্য–সংশ্লিষ্ট সেবাসমূহকে আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পরিচালনায় এর ভূমিকা তুলে ধরা। ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনা এবং ব্যবহারকারী নির্দেশিকার (User Manual) মাধ্যমে অংশগ্রহণকারীরা পোর্টালের বিভিন্ন ফিচার ও ব্যবহারিক সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
সংবাদ বিনিময়


