সিএলপিআইএ - দের এক্সিকিউটিভ লেভেল প্রশিক্ষণে সফল অংশগ্রহণ
সনদ, লাইসেন্স ও পারমিট ইস্যুকারী সংস্থা (CLPIA)-এর কর্মকর্তাদের জন্য ৪র্থ এক্সিকিউটিভ লেভেল ট্রেনিং (ELT) ২৯ জুন ২০২৬ তারিখে ঢাকার বনানীতে অবস্থিত গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্কে সফলভাবে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে মোট ২১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) সিস্টেম সম্পর্কে অবগত করা এবং বাণিজ্য সহজীকরণ ও নিয়ন্ত্রক কার্যক্রমে এর ভূমিকা সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা। প্রশিক্ষণে BSW পোর্টালের , লাইভ ডেমোনস্ট্রেশন এবং অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ব্যবহারকারী নিবন্ধন, সিএলপি (CLP) আবেদন দাখিল, ফি পরিশোধ প্রক্রিয়া, এআরএমএস (ARMS) মডিউল, আগমন ও প্রস্থান মডিউল এবং নির্বাহী ড্যাশবোর্ড–সহ বিএসডব্লিউ (BSW) সিস্টেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ মডিউল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সেশনটির মাধ্যমে অংশগ্রহণকারীরা সিস্টেমটির কার্যপ্রণালি, বিভিন্ন ফিচার এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।

সংবাদ বিনিময়

