সরকারি ক্রয় সংক্রান্ত প্রশিক্ষণ
বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) প্রকল্পের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমের অংশ হিসেবে BSW প্রকল্প কার্যালয়ের কনফারেন্স রুমে ২১ দিনব্যাপী সরকারি ক্রয় সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে DPD, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, BSW প্রকল্পের উপ-কমিশনার এবং NBR ও CRMC-এর কাস্টমস কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। সরকারি ক্রয় সংক্রান্ত বিধি-বিধান, প্রক্রিয়া ও সর্বোত্তম অনুশীলন সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ক্রয় কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সংবাদ বিনিময়


