বেজা কর্মকর্তা ও অংশীজনদের জন্য বিএসডব্লিউ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর কর্মকর্তা ও অংশীজনদের জন্য দুই দিনব্যাপী রোল–বেসড প্রশিক্ষণ কর্মসূচি গত ৯–১০ জুন ২০২৬ তারিখে ঢাকার আগারগাঁওস্থ বিসিসি ভবনে সফলভাবে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মোট ২১ জন কর্মকর্তা ও অংশীজন অংশগ্রহণ করেন।প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেম ব্যবহারে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা। ইউজার অ্যাকসেপ্ট্যান্স টেস্টিং (UAT) পরিবেশে সরাসরি সিস্টেম প্রদর্শন (লাইভ ডেমোনস্ট্রেশন) এবং হাতে–কলমে অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবহারকারী নিবন্ধন (User Registration), ক্লিয়ারেন্স অ্যান্ড লাইসেন্সিং প্রসেস (CLP) আবেদন এবং অনলাইন পেমেন্ট প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করেন।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ইতিবাচক মতামত প্রদান করেন। তাদের মতে, এ প্রশিক্ষণ বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেম কার্যকরভাবে ব্যবহারের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ বিনিময়


