Hello
Skip to main content
লগ ইন করুনসাইন আপ
Site logo
Country logo

বিএসডব্লিউ-এর উদ্যোগে বেজার জন্য রোল-বেসড প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) সিস্টেম বিষয়ক রোল-বেসড প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর কর্মকর্তা ও অংশীজনদের জন্য ২০২৬ সালের ৭–৮ জুন ঢাকার বিসিসি ভবনআগারগাঁওএ দুইটি ব্যাচে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে মোট ৪০ জন কর্মকর্তা ও অংশীজন অংশগ্রহণ করেন। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) প্ল্যাটফর্ম এবং এর কার্যক্রম সম্পর্কে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা।প্রশিক্ষণে ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনা, User Acceptance Testing (UAT) পরিবেশে সরাসরি প্রদর্শনী (Live Demonstration) এবং হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া হয়। এতে ব্যবহারকারী নিবন্ধনসিএলপি দাখিল এবং অনলাইন পেমেন্ট প্রক্রিয়াসহ BSW সিস্টেমের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।কর্মসূচির সমাপ্তিতে একটি মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়যেখানে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের ব্যবহারিক ও কার্যকর উপস্থাপনার প্রশংসা করেন। এই প্রশিক্ষণটি বেজার কর্মকর্তা ও অংশীজনদের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) সিস্টেম দক্ষতার সঙ্গে ব্যবহার করার সক্ষমতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

সংবাদ বিনিময়