Skip to main content
লগ ইন করুনসাইন আপ
Site logo
Country logo

প্রশিক্ষকদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

CLPIA-এর ওপর চার দিনব্যাপী Training of Trainers (ToT) প্রশিক্ষণ গত ২১–২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার আগারগাঁওয়ে বিসিসি ভবন, ল্যাব #১১–এ সফলভাবে অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণে DoEX, DoF, BEZA, BEPZA, DGDA, BGMEA এবং BKMEA-এর কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের CLPIA-এর কারিগরি ও কার্যক্রমগত বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি উপস্থাপন, জ্ঞান বিনিময় এবং প্রশিক্ষণ পরিচালনার সক্ষমতা উন্নয়ন করা। সিস্টেম ডেমোনস্ট্রেশন, হাতে-কলমে অনুশীলন, ইন্টার‌্যাক্টিভ আলোচনা এবং Trainer Practice Session-এর মাধ্যমে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে CLPIA ব্যবহারকারীদের প্রশিক্ষণ প্রদান ও কার্যকর জ্ঞান স্থানান্তরের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন। 

এই উদ্যোগ BSW সিস্টেমের আওতায় অংশগ্রহণকারী সংস্থাসমূহের টেকসই সক্ষমতা উন্নয়ন এবং CLPIA-এর কার্যকর ব্যবহার ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সংবাদ বিনিময়