প্রশিক্ষকদের প্রশিক্ষণ – ১ম ব্যাচ
NSW প্রকল্পের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমের অংশ হিসেবে NBR কার্যালয়ের কনফারেন্স রুমে চার দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ToT)-এর ১ম ব্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ও NSW টিমের আইটি পেশাজীবীরা অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো প্রশিক্ষকের ভূমিকা সম্পর্কে ধারণা প্রদান, অংশগ্রহণকারীদের যোগাযোগ দক্ষতা মূল্যায়ন, Trainer’s Toolkit ব্যবহার করে ব্যবহারিক প্রদর্শনের সক্ষমতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্ন মোকাবিলার দক্ষতা উন্নয়ন। NSW সিস্টেমের টেকসই বাস্তবায়ন ও কার্যকর পরিচালনায় সহায়ক দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংবাদ বিনিময়

