কাস্টমস, ডিজিডিএ, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং স্টেকহোল্ডারদের জন্য সচেতনতামূলক অধিবেশন
২৫ এপ্রিল, ২০২৪ তারিখে ঢাকার হোটেল সারিনায় কাস্টমস, ডিজিডিএ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট, কর্মকর্তা এবং স্টেকহোল্ডারদের জন্য সচেতনতামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেজেন্টেশন, সিএলপি আবেদন ও জমাদানের ডেমো, পোর্টালের ওভারভিউ, স্টেকহোল্ডারদের অনবোর্ডিং, অ্যাসাইকুডা ব্যবস্থায় সিএলপি বাতিল করা ইত্যাদি আলোচনা অন্তর্ভুক্ত ছিল। বিএসডাব্লিউ সম্পর্কিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। দলগত আলোচনায় ঝুঁকি সনাক্তকরণ এবং স্টেকহোল্ডারদের কার্যাবলী অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে একটি প্রশ্নোত্তর পর্ব পরিচালিত হয়।অংশগ্রহণকারীদের ব্রোশিউর, প্রেজেন্টেশন কপি, ডায়েরি, কলম, চামড়ার ব্যাগ ইত্যাদি প্রদান করা হয়।

সংবাদ বিনিময়

