Hello
Skip to main content
লগ ইন করুনসাইন আপ
Site logo
Country logo

আগমন ও প্রস্থান মডিউল বিষয়ক রোল-বেজড প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) সিস্টেমের আগমন ও প্রস্থান মডিউল  বিষয়ক দুই ব্যাচের রোল-বেজড প্রশিক্ষণ ২৭–৩০ জুন ২০২৬ তারিখে চট্টগ্রামের বিসিসি ভবন সফলভাবে অনুষ্ঠিত হয়।  প্রশিক্ষণে শিপিং অপারেটর, শিপিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ এবং কাস্টমস কর্মকর্তারা অংশগ্রহণ করেন।প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের আগমন ও প্রস্থান মডিউল ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যকরী জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করাপ্রশিক্ষণ কার্যক্রমে মডিউলের গুরুত্বপূর্ণ ফিচার, সিস্টেমের বিভিন্ন ওয়ার্কফ্লো এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার পদ্ধতি তুলে ধরা হয়।  প্রশিক্ষণটিতে প্রযুক্তিগত উপস্থাপনা, লাইভ সিস্টেম ডেমোনস্ট্রেশন, হাতে-কলমে অনুশীলন এবং অংশগ্রহণমূলক আলোচনা সমন্বিত একটি কার্যকর প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করা হয়।এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা BSW প্ল্যাটফর্মে জাহাজের আগমন ও প্রস্থান-সংক্রান্ত কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করেন। একই সঙ্গে, বিভিন্ন প্রশ্ন ও সমস্যা নিয়ে আলোচনা এবং তাৎক্ষণিক ব্যাখ্যার সুযোগ থাকায় অংশগ্রহণকারীদের সিস্টেম ব্যবহারের বিষয়ে ধারণা আরও সুস্পষ্ট হয় এবং মডিউলটির কার্যকর ব্যবহারে তাদের সক্ষমতা বৃদ্ধি পায়

 

সংবাদ বিনিময়