রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তাগন এবং সংশ্লিষ্ট অংশীজনদের জন্য ভূমিকা-ভিত্তিক প্রশিক্ষণ (৯-১১ জুন, ২০২৪)
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তাগন এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগন ৯ থেকে ১১ জুন ২০২৪,তিন দিনব্যাপী বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোর ভূমিকা ভিত্তিক প্রশিক্ষণ অধিবেশনে অংশগ্রহন করেন। প্রশিক্ষনটিতে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো পোর্টালে রেজিস্ট্রেশন, সিএলপি আবেদন জমা দেওয়ার পাশাপাশি অনুমোদনের পদ্ধতি এবং পেমেন্ট মডিউল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। দলভিত্তিক আলোচনা এবং প্রশিক্ষন সম্পর্কে প্রতিক্রিয়া অধিবেশনটিতে অন্তর্ভুক্ত ছিল, যেখানে হাতে-কলমে প্রশিক্ষন প্রদানের উপর জোর দেয়। অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং ভাতা প্রদান করা হয়েছিল।

সংবাদ বিনিময়

