Skip to main content
লগ ইন করুনসাইন আপ
Site logo
Country logo

CLPIA-এর প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ToT) সফলভাবে সম্পন্ন

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) ভবন, আগারগাঁও, ঢাকার ল্যাব # ১১-এ ১৪–১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী CLPIA-এর Training of Trainers (ToT) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে BAERA, BSTI, DLS, BTRC, BAEC, BNACWC এবং BEZA-এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের CLPIA-এর কারিগরি ও কার্যক্রমভিত্তিক জ্ঞান, উপস্থাপনা, জ্ঞান বিনিময় এবং প্রশিক্ষণ পরিচালনার দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। সিস্টেম ডেমোনস্ট্রেশন, ব্যবহারিক অনুশীলন, আলোচনা এবং ট্রেনার প্র্যাকটিস সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে ব্যবহারকারীদের প্রশিক্ষণ ও জ্ঞান হস্তান্তর কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন। এই উদ্যোগটি Bangladesh Single Window (BSW) System-এর আওতায় CLPIA-এর কার্যকর ব্যবহার ও টেকসই সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সংবাদ বিনিময়