Hello
Skip to main content
লগ ইন করুনসাইন আপ
Site logo
Country logo

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং স্টেকহোল্ডারদের জন্য ভূমিকা-ভিত্তিক প্রশিক্ষণ

গত ১৬,১৭ এবং ২৮ এপ্রিল,২০২৪ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের জন্য তিন দিনব্যাপী ভূমিকা-ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় ২১ জন অংশগ্রহণকারীকে বিএসডাব্লিউ পোর্টালের বিবরন, পোর্টালে নিবন্ধকরণ পদ্ধতি, ৪ প্রকার সিএলপি জমা ও অর্থ প্রদানের পদ্ধতি এবং অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে ধারনা প্রদান করা হয়। দলগত আলোচনায় অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক মতবিনিময় নিশ্চিত হয় এবং অংশগ্রহণকারীদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়। অংশগ্রহণকারীদের ব্যাগ, তথ্যমূলক ব্রোশিউর, ব্যবহারকারী ম্যানুয়াল,খাবার এবং ভাতাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সরবরাহ করা হয়।

 

সংবাদ বিনিময়