Hello
Skip to main content
লগ ইন করুনসাইন আপ
Site logo
Country logo

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) বিষয়ক রোল-বেসড প্রশিক্ষণে DGDA কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ

গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে, ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (DGDA)-এর ৬০ জন কর্মকর্তা বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) সিস্টেম বিষয়ক একটি রোল-বেসড ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পোর্টালের মূল বৈশিষ্ট্যগুলো, যেমন রেজিস্ট্রেশন, সিএলপি সাবমিশন, অনুমোদন প্রক্রিয়া এবং পেমেন্ট মডিউল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেজেন্টেশন, ভিডিও এবং লাইভ ডেমো প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবহারিক দক্ষতা অর্জন করেন। সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশিক্ষণে প্রয়োজনীয় ব্যাগ, ব্রোশিউর প্রদান করা হয়। পুরো সেশনটি অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত মূল্যবান এবং অভিজ্ঞতা অর্জনে সহায়ক ছিল।

 

সংবাদ বিনিময়