English
Log InSign Up

চট্টগ্রামে ARMS প্রশিক্ষণের মাধ্যমে কাস্টমস কার্যক্রমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নতুন দিগন্ত

চট্টগ্রামের বিসিসি-তে ১৬–১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কাস্টমস কর্মকর্তাদের জন্য অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম (ARMS) বিষয়ক একটি রোল-বেসড প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়। এ উদ্যোগে ১০টি ব্যাচে মোট ৩৮৭ জন অংশগ্রহণকারী অংশ নেন, যার মূল লক্ষ্য ছিল  বিএসডব্লিউ সিস্টেমের মাধ্যমে আধুনিক কাস্টমস ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা।প্রশিক্ষণে ঝুঁকি সনাক্তকরণ, মূল্যায়ন এবং প্রশমনসহ প্রভৃতি বিষয়গুলো  গুরুত্বসহকারে তুলে ধরা হয়, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা স্বল্প ঝুঁকিপূর্ণ চালান দ্রুত নিষ্পত্তি করার পাশাপাশি উচ্চ ঝুঁকিপূর্ণ পণ্যের উপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখার দক্ষতা অর্জন করেন। বিএসডব্লিউ পোর্টালের ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং (UAT) প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ সেশনগুলো পরিচালিত হয়, যা একটি অংশগ্রহণমূলক ও ইন্টারঅ্যাকটিভ শিক্ষার পরিবেশ সৃষ্টি করে এবং কাস্টমস কার্যক্রমে ARMS মডিউল কার্যকরভাবে ব্যবহারের জন্য কর্মকর্তাদের ব্যবহারিক দক্ষতা উন্নয়নে সহায়তা করে।

 

Share News