CRMC কর্মকর্তাদের জন্য ARMS প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন
বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) প্রকল্পের চলমান সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটের (CRMC) কর্মকর্তাদের জন্য চার দিনব্যাপী Automated Risk Management System (ARMS) প্রশিক্ষণ গত ০২ থেকে ০৫ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার Golden Tulip The Grandmark Hotel এ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল BSW সিস্টেমের ARMS মডিউল ব্যবহার করে ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন, বিশ্লেষণ ও প্রশমন বিষয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা। BSW সিস্টেম প্রদর্শন, হাতে-কলমে অনুশীলন এবং অংশগ্রহণমূলক সেশনের মাধ্যমে ঝুঁকি অগ্রাধিকার নির্ধারণ, AI-ভিত্তিক ঝুঁকি প্রোফাইলিং এবং কাস্টমস ডিক্লারেশন বিশ্লেষণ সম্পর্কে বাস্তব ধারণা প্রদান করা হয়।
এই প্রশিক্ষণের মাধ্যমে CRMC কর্মকর্তাদের ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত কারিগরি ও কার্যকরী দক্ষতা আরও জোরদার হবে এবং BSW সিস্টেমের আওতায় প্রযুক্তিনির্ভর কাস্টমস ঝুঁকি মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ বিনিময়


