Hello
Skip to main content
লগ ইন করুনসাইন আপ
Site logo
Country logo

বিএসডাব্লিউ-এর সচেতনতামূলক সেশন (১৫মে,২০২৪)

গত ১৫ মে ২০২৪, চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে বিএসডাব্লিউ-এর সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম বন্দরকর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন, ডিজি কার্গো বাংলাদেশ নেভি’র প্রতিনিধিবৃন্দসহ সর্বমোট ৯০ জন অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ফাইজুর রহমান(কমিশনার, চট্টগ্রাম কাস্টমস)। একটি ভিডিও প্রদর্শন করার মাধ্যমে অংশগ্রহণকারীদের সিস্টেমটি সম্পর্কে ধারনা প্রদান করা হয়। সেশনটিতে প্রেজেন্টেশন, সিএলপি আবেদন, জমাদান প্রক্রিয়ার ডেমো, পোর্টালের ওভারভিউ, স্টেকহোল্ডারদের অনবোর্ডিং, অ্যাসাইকুডা ব্যবস্থায় সিএলপি বাতিলকরন প্রক্রিয়া প্রভৃতি বিষয়গুলোসহ দলগত আলোচনার মাধ্যমে ঝুঁকি সনাক্তকরণ এবং স্টেকহোল্ডারদের কার্যক্রম আলোচনাসহ প্রশ্নোত্তর পর্বের আয়োজন বিশেষভাবে উল্লেখযোগ্য। অংশগ্রহণকারীদের মধ্যে ব্রোশিউর, প্রেজেন্টেশান কপি, ডায়েরি, কলম প্রভৃতি প্রদান করা হয়।

 

সংবাদ বিনিময়