চট্টগ্রামে বিএসডাব্লিউ-এর সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত
চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে গত ১৪ মে ব্যবসায়ী সম্প্রদায়,কাস্টমস কর্মকর্তা, সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং এজেন্ট, ইপিজেড, বেপজা এবং সিসিআই-এর প্রতিনিধিদের নিয়ে বি.এস.ডব্লিউ-এর সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। সেশনটিতে বিভিন্ন প্রেজেন্টেশন, সিএলপি আবেদন ও জমাদান প্রক্রিয়ার ডেমো, পোর্টালের ওভারভিউ, স্টেকহোল্ডারদের অনবোর্ডিং, অ্যাসাইকুডা ব্যবস্থায় সিএলপি বাতিল করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সেশনটিতে একটি ভিডিও প্রদর্শন করা হয় যা বিএসডাব্লিউ সম্পর্কে অংশগ্রহণকারীদের পূর্ণাঙ্গ ধারনা প্রদান করে। দলভিত্তিক আলোচনায় ঝুঁকি সনাক্তকরণ এবং স্টেকহোল্ডারদের কার্যক্রম আলোচনাসহ প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ব্রোশিউর, প্রেজেন্টেশান কপি, ডায়েরি, কলম ইত্যাদি সম্বলিত একটি প্রশিক্ষণ কিট সরবরাহ করা হয়।
সংবাদ বিনিময়


