শিপিং এজেন্ট ও অ্যাসোসিয়েশনের জন্য রোল-বেসড প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) সিস্টেমের অ্যারাইভাল অ্যান্ড ডিপারচার মডিউলের ওপর রোল-বেসড প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচটি ১৮ জুন ২০২৬ তারিখে চট্টগ্রামের বিআইসিসি ভবনে (BCC Bhaban) সফলভাবে অনুষ্ঠিত হয়। এতে শিপিং এজেন্ট ও শিপিং অ্যাসোসিয়েশন থেকে মোট ২১ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীদের অ্যারাইভাল অ্যান্ড ডিপারচার মডিউল ব্যবহারের উপর বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রদর্শনী, হাতে-কলমে অনুশীলন এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো পোর্টাল ব্যবহারের দক্ষতা ও ধারণা আরও সুদৃঢ় করতে সক্ষম হন।

সংবাদ বিনিময়

