বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ ও অংশীজনদের জন্য রোল-বেসড প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ -এর কর্মকর্তাবৃন্দ ও অংশীজনদের জন্য গত ১৪–১৫ এবং ১৬-১৭ জুন ২০২৬ তারিখে আগারগাঁও, ঢাকার বিসিসি ভবনে রোল- বেসড প্রশিক্ষণ (দুই ব্যাচ) সফলভাবে অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিএসডব্লিউ (BSW) সিস্টেম ব্যবহারের ওপর ব্যবহারিক জ্ঞান ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মূল বিষয়গুলোর মধ্যে ছিল ব্যবহারকারী নিবন্ধন (Registration), সিএলপি (CLP) দাখিল, পেমেন্ট পদ্ধতি এবং অনুমোদন (Approval) প্রক্রিয়া। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ সরবরাহ করা হয় এবং তারা বিভিন্ন আলোচনা, প্রশ্নোত্তর এবং অংশগ্রহণভিত্তিক সেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সংবাদ বিনিময়


