Hello
Skip to main content
লগ ইন করুনসাইন আপ
Site logo
Country logo

পানগাঁও কাস্টমস হাউসে ভূমিকা-ভিত্তিক প্রশিক্ষণ

গত ৩ ও ৪ ফেব্রুয়ারি, ২০২৫ পানগাঁও কাস্টমস হাউসে কাস্টমস কর্মকর্তাগন এবং স্টেকহোল্ডারদের জন্য বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) ভূমিকা-ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করে। প্রথম দিনে ৩২ জন এবং দ্বিতীয় দিনে ৩৫ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণে অংশ নেন। এই সেশনে নিবন্ধন প্রক্রিয়া, সিএলপি জমাদান, পেমেন্ট পদ্ধতি এবং অনুমোদন প্রক্রিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।দলগত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা পোর্টালটির বিষয়ে জ্ঞান অর্জন করেন, যা তাদের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেমটি ব্যাবহারের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

 

সংবাদ বিনিময়