নির্বাহী পর্যায়ের BSW প্রশিক্ষণের মাধ্যমে বাণিজ্য সহজীকরণ জোরদার
কাস্টমস, ভ্যাট এবং সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট প্রদানকারী সংস্থার (CLPIA) কর্মকর্তাদের জন্য একটি নির্বাহী পর্যায়ের প্রশিক্ষণ (ELT) ০২ আগস্ট ২০২৬ তারিখে সিলেটের এয়ারপোর্ট রোডস্থ গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট –এ সফলভাবে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ২০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ সেশনে কারিগরি উপস্থাপনা, বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) পোর্টালের লাইভ ডেমোনস্ট্রেশন এবং BSW-এর গুরুত্বপূর্ণ মডিউল ও কার্যকারিতা নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে BSW-এর কমপ্লায়েন্স বা পরিপালনসংক্রান্ত বিষয়, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক ও নীতিমালা এবং ভবিষ্যতে NBR ও কাস্টমসের নীতি প্রণয়নে প্রভাব ফেলতে পারে এমন বিভিন্ন সিস্টেম ফিচারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া, BSW-এর রিপোর্টিং ও বিশ্লেষণধর্মী সক্ষমতা এবং নীতি প্রণয়ন, পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করা হয়।
সংবাদ বিনিময়


